সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

মাদারীপুরে চাঁদাবাজ ধরতে রেজিস্ট্রার অফিসে তালা দিলেন এমপি জাহান্দার

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে চাঁদাবাজ ধরতে রেজিস্ট্রার অফিসে তালা দিলেন এমপি জাহান্দার
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া।

দালাল ও চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে স্থানীয় সংসদ সদস্য।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়ে৷ এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা রেজিস্ট্রার আমির হামজাসহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন৷


বিজ্ঞাপন


madari

অভিযান সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দুর্নীতিমুক্ত অফিস ও সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারির অংশ হিসেবে নিয়মিত বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানে অভিযান চালানোর ঘোষণা দেন৷ এরই অংশ হিসেবে সকালে হঠাৎ এ অভিযান পরিচালিত করেন সংসদ সদস্য। এ সময় তিনি দলিল লেখক, জমির দাতা-গ্রহীতাদের সঙ্গে কথা বলেন৷ ৪৭ জন দলিল লেখক ও তাদের একজন করে সহকারীর তালিকা ও কাগজপত্র জমা দেওয়ার আহ্বান জানান৷

27ab5241-206c-425f-8b2a-a0d3fa86f85e

আরও পড়ুন

শ্যামনগরে জমি দখলের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার, আইনি ব্যবস্থার আহ্বান

mada

অভিযান শেষে সাংবাদিকদের কাছে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে দুর্নীতিমুক্ত করতে কাজ শুরু করেছেন৷ দুর্নীতি, মাদক, চাঁদাবাজ, ঘুষ, কিশোর গ্যাং, ভূমিদস্যুতা প্রতিরোধী কঠোর ব্যবস্থা নিচ্ছেন৷ গত ১৭ বছর বিভিন্ন অফিস থেকে চাঁদাবাজি করে মাস্তানরা৷ আজকের অভিযানে চাঁদাবাজির সত্যতা পেয়েছি৷ দুপুর ২টা থেকে ৩টার দিকে এই অফিসে চাঁদা তোলা হয়৷ আজকে সবাইকে সতর্ক করা হয়েছে। আগামীতে চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত থাকবে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর