সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

শ্বশুরের সম্পত্তির লোভে ৬ বছরের শালিকাকে হত্যা করলেন দুলাভাই

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৪ পিএম

শেয়ার করুন:

শ্বশুরের সম্পত্তির লোভে ৬ বছরের শালিকাকে হত্যা করলেন দুলাভাই

‎চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নিখোঁজ হওয়া ৬ বছরের শিশু শরিফা খাতুনের মরদেহ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে গোমস্তাপুর উপজেলার মরহুম এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ জানান, শ্বশুরের সম্পত্তির লোভে তার দুলাভাই মো. অন্তর হত্যা করে ধানখেতে ফেলে দেন। এ ঘটনায় ঘাতক দুলাভাই অন্তরকে আটক করেছে পুলিশ।

নিহত শরিফা খাতুন গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের করিমপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

ee6e88ad-733a-4531-9684-c4e38bcf8f65

পরিবার সূত্রে জানা যায়, নানার সঙ্গে তাফসির মাহফিলে এসে গত শুক্রবার বিকেলে নিখোঁজ হয় শরিফা খাতুন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পেলে শনিবার গোমস্তাপুর থানায় সাধারণ জিডি করেন নানা আব্দুল করিম।


বিজ্ঞাপন


আরও পড়ুন

রোহিঙ্গা নারীর দুই হাত কেটে ও চোখ উপড়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৩

পুলিশ নিখোঁজ শিশুর রহস্য উদঘাটনে নেমে রোববার দুপুরে সন্দেহভাজন হিসেবে শিশুটির দুলাভাই অন্তরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মো. অন্তর শরিফা খাতুনকে হত্যার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে

রোববার (৫ এপ্রিল) বিকেলে মকরমপুর এলাকার একটি ধানের জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

7f9084b8-4a01-405a-a905-42667047bc59

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে শ্বশুরের সম্পত্তির লোভে শালিকাকে হত্যা করেছেন।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আটক অন্তরকে গ্রেফতার দেখানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর