বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

রোহিঙ্গা নারীর দুই হাত কেটে ও চোখ উপড়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

রোহিঙ্গা নারীর দুই হাত কেটে ও চোখ উপড়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৩

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক নারীকে নৃশংসভাবে দুই হাত কেটে পঙ্গু এবং একটি চোখ অন্ধ করে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (৫ এপ্রিল ) ভোররাতে র‍্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং ক্যাম্প ও আশপাশের এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— আরেফা বেগম (৩৯), তার ছেলে দিল কায়েস (১৮) এবং শমসু আলম (৫১)। তারা সবাই উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট ব্লক-ই/৬ এলাকার বাসিন্দা।

cox-

আরও পড়ুন

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভের চেষ্টা, সংঘর্ষে ওসিসহ আহত ১০

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে র‍্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গত বছরের ১৬ জুলাই কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক নারীকে পরিকল্পিতভাবে নির্মমভাবে আক্রমণ করা হয়। হামলায় দুর্বৃত্তরা তার দুই হাত বিচ্ছিন্ন করে এবং একটি চোখ উপড়ে ফেলে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিল।

তিনি জানান, দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর