সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

মাদারীপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি কুষ্টিয়া থেকে গ্রেফতার

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি কুষ্টিয়া থেকে গ্রেফতার
গ্রেফতার গৃহবধূ ঝুনু আক্তার হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম হাওলাদার।

মাদারীপুরের রাজৈরে গৃহবধূ ঝুনু আক্তার হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৫ এপ্রিল) সকালে কুষ্টিয়া থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।


বিজ্ঞাপন


গ্রেফতার তরিকুল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রাজেশ্বরদী গ্রামের সিরাজ হাওলাদারের ছেলে। নিহত ঝুনু বেগম (৪০) মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরেরকান্দি গ্রামের অটোভ্যান চালক মিজানুর শেখের স্ত্রী ও তিন কন্যা সন্তানের জননী।

মামলার এজাহার, স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশে ক্ষেত্রে রসুন তুলতে যায় কৃষক মিজান শেখের স্ত্রী ঝুনু বেগম। এ সময় পূর্ব পরিচিত তরিকুল ঝুনুকে ধর্ষণ চেষ্টা চালায়। বাধা দেওয়ায় ঝুনুকে শ্বাসরোধে হত্যা করে তরিকুল। পরে লাশ পুকুর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায় যুবক। এই ঘটনায় রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করে পরিবার। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় কুষ্টিয়া থেকে প্রধান অভিযুক্ত তরিকুলকে গ্রেফতার করে র‌্যাব।

আরও পড়ুন

নড়াইলে সাবেক স্বামীর হামলায় গৃহবধূ জখম, শরীরে ৪৫ সেলাই

নিহতের স্বামী মিজানুর শেখ বলেন, আমি এই হত্যাকাণ্ডের কঠিন বিচার চাই। আমার তিন সন্তানকে মা হারা যে করেছে তার ফাঁসি চাই।


বিজ্ঞাপন


মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম জানান, ঝুনু বেগম হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যেই র‌্যাবের সহায়তায় প্রধান আসামি তরিকুলকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা বিষয়টি তদন্ত চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর