রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে নদীতে নেমে নিখোঁজের ৬ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে নদীতে নেমে নিখোঁজের ৬ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৬ ঘণ্টা পর সজীব (১৯) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় গোসলে নেমে সে নিখোঁজ হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে রংপুর থেকে আসা ডুবুরি দল নদী থেকে তার মরদেহটি উদ্ধার করে।


বিজ্ঞাপন


নিহত সজীব উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী নিশানডোবা এলাকার আব্দুল মালেকের ছেলে। সজিব ঢাকায় একটি মাদরাসাতে পড়াশোনার পাশাপাশি গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতেন।

1828d077-5c12-45f0-9c89-7b3dc6103f62

তবে স্থানীয়দের দাবি, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ড্রেজার দিয়ে নদী থেকে বালুর তোলায় সেই গর্তে পড়ে সজিবের মৃত্যু হয়েছে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার দুপুরে সজিব, আমিন, সুজন, সোহেল রানা চার জন মিলে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে গোসল করতে নামে। তবে সজীব সাঁতার না জানায় হঠাৎ নদীর গভীর পানিতে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা আরেক বন্ধুও ডুবতে শুরু করলে অপর দুই বন্ধু একজনকে টেনে তুলতে সক্ষম হলেও সজীব নিখোঁজ হন।


বিজ্ঞাপন


7578544b-8e95-49c4-b676-ac739c980714

খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না মেলায় রংপুর থেকে ডুবুরি দল আনা হয়। অবশেষে নিখোঁজের ৬ ঘণ্টা পর সন্ধ্যা ৬টায় নদীর গভীর পানি থেকে সজীবের নিথর দেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান নিহত

0716c248-1509-46cc-af52-69c1532cebad

সজিবের সঙ্গে গোসল করতে আসা আমিন বলেন, গত ৪/৫ দিন আগে সজিব ঢাকা থেকে বাড়িতে আসে। কুরবানি ঈদের পরে তার সিঙ্গাপুরে যাবার কথা ছিল। পাসপোর্ট ভিসার কাজ করতে এসেছিল। রবিবার রাতে ঢাকায় ফেরার কথা ছিল তার। ঘটনার সময় তার বাবা বড়শশী ইউনিয়ন পরিষদে সজিবের কাগজ ঠিক করতে যায়। পরে আমরা গোসল করতে আসতে না চাইলেও সজিব জোর করে নিয়ে আসে। আমরা নদীতে গোসল করতেছিলাম। দুইজন সাঁতার জানি, দুইজন জানেনা। এক পর্যায়ে সজিব নদীর স্রোতে ডুবে যাওয়া শুরু করে। আমরা তাকে টেনে তোলার চেষ্টা করেও পারিনি।

স্থানীয় মাঝি সোহরাব হোসেন বলেন, স্থানীয় বিএনপির লোকজন নদীতে ড্রেজার দিয়ে বালি তুলে গভীর গর্ত করেছে। সেখানে ডুবে আজকে ছেলেটি মারা গেছে। এর আগে, আরো দুইটি ছেলে নদীতে একইভাবে মারা গেছে। আমরা এই অবৈধ বালি উত্তোলন বন্ধ চাই।

a5bfdf30-fc9e-486b-bcae-f2ad7040495a

বোদা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালাই। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টার পরে তাকে উদ্ধার করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর