রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা আরও এক শিশু মারা গিয়েছে। ৬ মাস বয়সী ওই শিশুর নাম আবু রায়হান। সে ‍কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর এলাকার সোহাগ আলী ও বৈশাখী দম্পতীর ছেলে।

 রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে গত তিনদিকে কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলো।


বিজ্ঞাপন


kustia-

রায়হানের বাবা ও পারিবারিক সূত্রে জানা যায়, সে গত সাতদিন আগে রায়হানের  হামের উপসর্গ দেখা দেয়। জ্বর, ঠান্ডা-কাশি এবং শরীরে কিছু দাগ দেখা দেওয়ায় তাকে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ রোববার তার শারীরিক অবস্থার অবনতি হলে বেলা ১১টার দিকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আরও পড়ুন

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে নবজাতকের মৃত্যু

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, রায়হান নামের ওই শিশুটিকে আজ বেলা ১১টার দিকে এখানে নিয়ে এসে ভর্তি করা হয়। তার অবস্থা ক্রিটিক্যাল ছিল। তার জরুরি ভেন্টিলেশনের প্রয়োজন ছিল, যে সুবিধা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেই। তারপরেও আমরা যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু সাড়ে তিনটার দিকে শিশুটি মারা যায়।


বিজ্ঞাপন


bd40d6b9-dcee-4ff5-af4b-d1db253c9d55

প্রসঙ্গত, জেলা সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্যমতে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে শতাধিক শিশু চিকিৎসাধীন আছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর