রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে নবজাতকের মৃত্যু

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ১১:২৫ এএম

শেয়ার করুন:

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে নবজাতকের মৃত্যু

নীলফামারীর ডিমলা উপজেলায় হামের উপসর্গ নিয়ে ১১ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান।


বিজ্ঞাপন


আফরিন জান্নাত খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট এলাকার আবু বকর সিদ্দিকের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হামের উপসর্গ নিয়ে শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক দেড়টার দিকে শিশুটির মৃত্যু হয়।

এ বিষয়ে ডা. রাশেদুজ্জামান জানান, গতকাল শিশুটি হাম রোগে উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে রাত দেড় টার দিকে তার মৃত্যু হয়। শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর