রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

রংপুরে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে মাদকসহ ২৫ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১০:১৮ পিএম

শেয়ার করুন:

রংপুরে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে মাদকসহ ২৫ জন গ্রেফতার

রংপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ জন গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি জানানো হয়। অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


মিডিয়া সেল থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে অশালীন আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে কোতয়ালী থানার অধিনে ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে  রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৭৬ ধারা মোতাবেক নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়। একই সময়ে পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

বরগুনায় ৩৮ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

এদিকে মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার অধীনে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ও মামলার আসামিসহ ৭ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া সরকারবিরোধী কার্যক্রম ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়। প্রতারণার মাধ্যমে স্বর্ণ আত্মসাতের চেষ্টার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে হারাগাছ থানা পুলিশ। সিআর পরোয়ানা মূলে ১ জনকে গ্রেফতার করেছে পরশুরাম থানা পুলিশ। অন্যদিকে বিশেষ অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় জনসাধারণকে আইন মেনে চলা এবং যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর