শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

বরগুনায় ৩৮ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম

শেয়ার করুন:

বরগুনায় ৩৮ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার ব্যবসায়ীকে জরিমানা

বরগুনার পাথরঘাটায় মৎস্য অবতরণ কেন্দ্র এলাকা থেকে অবৈধভাবে মজুত রাখা ৩৮ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং উদ্ধার হওয়া জ্বালানি সরকারি নির্ধারিত মূল্যে জেলেদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, মাছধরা ট্রলারগুলোর জন্য নির্ধারিত জ্বালানি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল। অভিযোগ রয়েছে, একটি সিন্ডিকেট অতিরিক্ত মুনাফার আশায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছিল, যার ফলে বহু জেলে সাগরে যেতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়েন।

5a581e83-78d4-4992-be16-7667f9c72f52

অভিযানে অবৈধভাবে জ্বালানি মজুত রাখার দায়ে মেসার্স গাজী স্টোরের স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ গাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উদ্ধার হওয়া ডিজেল সরকারি মূল্যে ফিশিং ট্রলার মালিকদের কাছে বিক্রির নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন

অবৈধ মজুত ৩৫০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ী আটক

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে ট্রলার চলাচল বন্ধের উপক্রম হয়েছিল। প্রশাসনের এই উদ্যোগে জেলেরা স্বস্তি পেয়েছেন এবং দ্রুতই তারা সাগরে মাছ ধরতে যেতে পারবেন।

e7d0d081-8b7b-417e-90c1-feebcf0f7349

স্থানীয় জেলেরা জানান, প্রশাসনের কার্যকর এই অভিযানে দীর্ঘদিনের সংকট নিরসনের আশা তৈরি হয়েছে। তারা মনে করেন, নিয়মিত নজরদারি থাকলে ভবিষ্যতে এ ধরনের কৃত্রিম সংকট আর তৈরি হবে না।

এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম, মজুতদারি বা সিন্ডিকেট কার্যক্রম বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর