শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

পোশাক কারখানায় চুরি হওয়া কম্পিউটার-নগদ টাকা উদ্ধার, কর্মচারী গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪১ এএম

শেয়ার করুন:

পোশাক কারখানায় চুরি হওয়া কম্পিউটার-নগদ টাকা উদ্ধার, কর্মচারী গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরের ইন্টারস্টফ এপারেলস লিমিটেডের নামের একটি তৈরি পোশাক কারখানার স্যাম্পল সেকশন থেকে চুরি হওয়া ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করেছে সিআইডি। এ ঘটনায় কারখানার কারখানার কর্মী রিয়াদুল ইসলাম সিয়ামকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিআইডি গাজীপুর ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়া।


বিজ্ঞাপন


তিনি জানান, গত ১৩ মার্চ রাতে কারখানায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্তে নামে সিআইডি।

তদন্তের অংশ হিসেবে সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও তথ্য-প্রযুক্তি বিশ্লেষণ করেন। পরে সন্দেহভাজন হিসেবে একই প্রতিষ্ঠানে কর্মরত রিয়াদুল ইসলাম সিয়ামকে জিজ্ঞাসাবাদ করা হলে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে সিয়ামের দেওয়া তথ্যমতে তার বাসা থেকে চুরি হওয়া ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ অন্যান্য সরঞ্জাম এবং নগদ ২২ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া, গ্রেফতার রিয়াদুল ইসলাম সিয়ামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির আইডি ও ক্রেডিট কার্ড হ্যাক করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ সময় তার কাছ থেকে ৬টি ক্রেডিট কার্ডও উদ্ধার করা হয়েছে।

 

তিনি আরও বলেন, এ ঘটনায় রিয়াদুল ইসলাম সিয়ামকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিআইডির এই কর্মকর্তা।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর