রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার দুই

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার দুই

নরসিংদীতে কাপড়ের দোকানের কর্মচারী মোজাম্মেল মিয়াকে (২০) প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (২৪ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন।


বিজ্ঞাপন


এর আগে ২১ আগস্ট কুমিল্লার শাসনগাছা ও ঢাকার যাত্রাবাড়ি থানা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সদর থানার হাজীপুর এলাকার হজরত আলীর ছেলে কাউছার (২০) ও তার সহযোগী রায়পুরা থানার রাধাগঞ্জ এলাকার আবুল কাশেমের ছেলে রাকিব মিয়া (২৫)।

গ্রেফতার রাকিব আদালতে দেওয়া জবানবন্দিতে মোজাম্মেলকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন।

আরও পড়ুন

নড়াইলে খালে মিলল অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ

পুলিশ সুপার বলেন, রায়পুরার চরসুবুদ্ধি এলাকার চাঁন মিয়ার ছেলে ও নরসিংদী সদরের হাজীপুর এলাকার ভাড়াটিয়া হত্যার শিকার মোজাম্মেল মিয়া নরসিংদী পৌরসভা মোড় সংলগ্ন সিএন্ডবি রোডের চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। আসামি কাউসার একই মার্কেটের আরেকটি কাপড়ের দোকানে কর্মচারী। গত ১৮ আগস্ট মার্কেটে দুপুরের খাবার শেষে দুষ্টুমি করার সময় কাউছারের মোবাইলে পানির ছিটা পড়ে। এসময় তার মোবাইল নষ্ট হয়েছে বলে জরিমানা দাবি করে। এ নিয়ে দু’জনের মধ্যে মধ্যে তর্কবিতর্ক হয়।

এর জেরে গত বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মোজাম্মেল মিয়াকে কথা আছে বলে বাড়ি হতে বের হলে বলে। তারপর হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠ সংলগ্ন স্বপনের বাড়ির সামনে নিয়ে যায় কাউছার। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে মোজাম্মেল মিয়াকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা চাঁন মিয়া বাদী হয়ে মামলা করেন। পরে পিবিআইয়ের একটি দল কুমিল্লা ও ঢাকার যাত্রাবাড়ি থেকে দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর