শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

সুবর্ণচরে বাড়ির ছাদের পানির ট্যাংকিতে মিলল ৭৫০ লিটার ডিজেল

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪৬ এএম

শেয়ার করুন:

সুবর্ণচরে বাড়ির ছাদের পানির ট্যাংকিতে মিলল ৭৫০ লিটার ডিজেল

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে বসির সারেং এর বসতবাড়ির ছাদের পানির ট্যাংকি থেকে অবৈধভাবে মজুত করা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বিশেষ অভিযান পরিচালনা করে পরে জব্দ করা তেল বিক্রি করে দেওয়া হয়। অবৈধভাবে তেল মজুদ রাখা বসির সেরাং চরজব্বর ইউনিয়নের মৃত নাসির আহমেদের ছেলে।


বিজ্ঞাপন


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চরজব্বর ইউনিয়নের হাসান হাট ‘বসির সেরাং’ নামে পরিচিত ওই ব্যক্তির বাড়ির ছাদে পানির ট্যাংকিতে দীর্ঘদিন ধরে এই জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছিল। সাধারণ পানির ট্যাংকিতে পানির বদলে তেলের উপস্থিতি দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

bb5327b5-db3e-4d73-9fb7-516d45a3a2bb

আরও পড়ুন

সিরাজগঞ্জে ১৪৫৫ হাজার লিটার তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, মজুত করা ৭৫০ লিটার তেল জব্দপূর্বক বাজেয়াপ্ত করে চর হাসান ভুঁইয়ার হাট বাজারে তেল বিক্রয়ের লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো রেইটে স্পট নিলামের বিক্রি করা হয়।


বিজ্ঞাপন


এ সময় বসু সেরাংকে বাড়ির ছাদের পানি টাংকিতে অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬  অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। একই সাথে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

9e1d4594-9870-47e9-81fb-7baf1ebf1382

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নিরাপদ জ্বালানি মজুত ও বিক্রয় নীতিমালা লঙ্ঘন করে জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিযুক্ত ব্যক্তি কোনো প্রকার বৈধ লাইসেন্স ছাড়াই কালোবাজারি বা অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশে এই তেল সংগ্রহ করেছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর