শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ এএম

শেয়ার করুন:

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তিন জনকেই ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহতরা হলেন- একই এলাকার সোবহান চৌকিদার, তার দুইভাই বাচ্চু চৌকিদার ও যাচ্চু চৌকিদার।

44c138d4-7a66-41a0-ab07-73031f65b169

আরও পড়ুন

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পুলিশও স্থানীয়রা জানান, সদরের বিদ্যাবাগিস এলাকার সোবহান চৌকিদারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল খোয়াজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল চৌকিদারের। এরই জেরে সন্ধ্যায় সোহেল লোকজন নিয়ে সোবাহানের ওপর অতর্কিত হামলা চালায়। সোবাহানকে বাঁচাতে তার দুই ভাই এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। তিন ভাইয়ের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর অবস্থায় আহত তিন জনকে উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে তিন জনকেই ​পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।


বিজ্ঞাপন


a86ff19a-861b-4cc5-8b95-d73fcff647c8

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর