পাবনার ঈশ্বরদীতে বন্ধ থাকা একটি তেল পাম্পে অভিযান চালিয়ে ১৩ হাজার ৫০০ লিটার অবৈধভাবে মজুত করা পেট্রোল, অকটেন ও ডিজেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পাম্প কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের পূর্ব বাঘইল এলাকায় অবস্থিত যমুনা মিনি তেল পাম্পে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ঈশ্বরদী সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।
বিজ্ঞাপন
অভিযানে উদ্ধার হওয়া তেলের মধ্যে রয়েছে সাড়ে ৪ হাজার লিটার অকটেন, সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল এবং সাড়ে ৪ হাজার লিটার ডিজেল। দীর্ঘ সময় ধরে ওই পাম্পটি বন্ধ রেখে এসব তেল মজুত করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম যমুনা মিনি তেল পাম্প নামের এই পাম্পে অভিযান চালায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার জানান, ভুল স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান হয়। একই সঙ্গে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে তেল পেতে পারে সরকার নির্ধারিত মূল্যে সেজন্য তেল বিক্রি উন্মুক্ত করে দেয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি

