নাটোরের গুরুদাসপুরে ১২ কেজির এলপিজি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের মের্সাস যমুনা ট্রেডার্সে অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার পৌর সদরে যমুনা ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল মতিন সরকারি নির্দেশ অমান্য করে ১৪০০ টাকার সিলিন্ডার গ্যাস ২ হাজার টাকায় বিক্রির করেন। অভিযানে গিয়ে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী ১০ হাজার টাকার জরিমানা করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি

