হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ছোট ভাকৈর গ্রামের হওলাঘর হাওরে বজ্রপাতে পরাছ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (১ এপ্রিল) সকালে বজ্রপাতে এ ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
আহতদের গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ফরাছ মিয়া ওই গ্রামের আব্দুল মতলিবের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের আব্দুল মতলিবের ছেলে পরাছ মিয়া (৪৫), শফিক উল্লার ছেলে শামসুল মিয়া, তোতা মিয়ার ছেলে জাহেদ মিয়া ও হাফিজুল মিয়াসহ ৫/৬ জন লোক বুধবার সকালে স্থানীয় হওলাঘর হাওরে গরুর ঘাস কাটতে যায়। কেউ যায় হাঁস রাখতে। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ ওই হাওরের উপর দিয়ে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ফরাছ মিয়া (৪৫) নিহত হয়। অপর ৩ জন আহত হয়।
বিজ্ঞাপন
গুরুতর আহত শামসুল মিয়া, জাহেদ মিয়া ও হাফিজুল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/এসএস

