ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ৪২ মণ জাটকা জব্দ করেছে প্রশাসন। জব্দ করা জাটকা পরবর্তীতে মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
বুধবার (১ এপ্রিল) দুপুরে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বরিশাল ও নলছিটি উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
অভিযানকালে পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহন নামের একটি বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাড়ির চালকসহ ৩ জনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ। তিনি জানান, অবৈধভাবে জাটকা পরিবহন ও সংরক্ষণ রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

