বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফরিদপুরে দোকানে মিলল ২৪৫ লিটার পেট্রোল, ২০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে দোকানে মিলল ২৪৫ লিটার পেট্রোল, ২০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে এক ব্যাবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার গেরদা ইউনিয়নের খালেক চেয়ারম্যান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


জেলা এনএসআই কার্যালয়ের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তীর নেতৃত্বে মো. রাশেদ মোল্লার মালিকানাধীন দোকান ও গোডাউনে এ অভিযান চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট দফতরের সদস্য, পুলিশের টিম এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

a32690e8-c29d-4d76-acf7-f1f36f3c1bf6

আরও পড়ুন

মঠবাড়িয়ায় বাসভবনে তেলের মজুদ, ব‍্যবসায়ীকে ১৪ দিনের কারাদণ্ড

অভিযানকালে দোকানে অবৈধভাবে ২৪৫ লিটার পেট্রোল মজুদ এবং অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৬ ধারায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।


বিজ্ঞাপন


এ সময় জব্দ করা পেট্রোল ন্যায্য মূল্যে মোটরসাইকেল চালকদের কাছে বিক্রি করা হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এ ধরনের অনিয়ম রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর