মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

মানবপাচার চক্রের কবল থেকে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

মানবপাচার চক্রের কবল থেকে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে বন্দি করে রাখা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে যে, টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে কয়েকজন নারী ও শিশুকে আটকে রেখে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন বাড়িটিতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশে বন্দি থাকা নারী ও শিশুসহ মোট ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

মিয়ানমারে পাচারকালে ৫৫০ বস্তা সিমেন্টসহ ৮ পাচারকারী আটক

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে পাচারের চেষ্টা করছিল।


বিজ্ঞাপন


লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর