শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মিয়ানমারে পাচারকালে ৫৫০ বস্তা সিমেন্টসহ ৮ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১০:৫৮ পিএম

শেয়ার করুন:

মিয়ানমারে পাচারকালে ৫৫০ বস্তা সিমেন্টসহ ৮ পাচারকারী আটক

কক্সবাজারের কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ৫৫০ বস্তা সিমেন্টসহ ৮ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ কুতুবদিয়া লাইট হাউস সংলগ্ন সমুদ্রে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। জব্দকৃত এই সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা। এ সময় সিমেন্ট পরিবহনে ব্যবহৃত বোটসহ ৮ পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন বরগুনার আমতলীর মো. শাহজালাল (২৯), কক্সবাজার সদরের মো. খোরশেদ আলম (৩০), চকরিয়ার মো. শাহেদ (১৯), টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকার মো. সৈয়দ (২৭), সুলতান (১৯), মিটন কান্তি দেব (৩৩), মো. মোবারক (৩৩) ও মো. কাশেম (৩২)। তারা সবাই কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত। তিনি জানান, জব্দকৃত সিমেন্ট ও বোটসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর