মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

ফুয়েল কার্ড নিতে গিয়ে স্ট্রোক করে এনজিও কর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

ফুয়েল কার্ড নিতে গিয়ে স্ট্রোক করে এনজিও কর্মীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড নিতে গিয়ে স্ট্রোক করে বখতিয়ার রহমান (৫০) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বখতিয়ার রহমান উপজেলার ভেদামারী গ্রামের রফিউদ্দিন মোল্লার ছেলে।

ab774785-a3ec-4f6c-9281-1bb1c58def95

নিহতের চাচাতো ভাই আবুল হোসেন জানান, সকালে ফুয়েল কার্ড সংগ্রহ করতে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে লাইনে দাঁড়ান বখতিয়ার রহমান। এ সময় অতিরিক্ত ভিড়ের মধ্যে তিনি হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, নিহতের মরদেহ তার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর