মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

স্ট্রোক করে কুবি শিক্ষকের মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ০৭:৫২ এএম

শেয়ার করুন:

স্ট্রোক করে কুবি শিক্ষকের মৃত্যু
শাহ একলিমুর রেজা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, কুবি

স্ট্রোকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা মারা গেছেন।

বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী।

এর আগে রাত আনুমানিক ৮টার সময় চাঙিনির ভাড়া বাসায় তিনি স্ট্রোক করেন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হলে আইসিইউতে ভর্তির নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে তাকে মুন হসপিটালে নিয়ে আসা হলে আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, কুবি শিক্ষক শাহ একলিমুর রেজার গ্রামের বাড়ি  নড়াইলে। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর