মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

খাগড়াছড়িতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৯:৫২ এএম

শেয়ার করুন:

খাগড়াছড়িতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি শহরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) বিকেলে শহরের পর্যটন হোটেল এলাকা সংলগ্ন একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকটি ভবঘুরে ছিল এবং দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ওই এলাকার আশপাশে ঘোরাফেরা করছিল।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন। তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে বিষয়টি সিআইডিকে অবহিত করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর