গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) দুপুরের দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঠুটিয়া পাকুর এলাকার ইটভাটা সংলগ্ন নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজের মাঝামাঝি রাস্তায় পড়ে থাকা অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে বুধবার দুপুরে থানা পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহটি উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন- মরদেহটি অজ্ঞাতনামা পরিবহনের চাকায় পিষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এস আই) আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা হচ্ছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

