মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

বাড়ির টয়লেটে মিলল ১৪৫ লিটার তেল

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৮:০১ এএম

শেয়ার করুন:

বাড়ির টয়লেটে মিলল ১৪৫ লিটার তেল, মালিককে জরিমানা
বাড়ির টয়লেটে মিলল ১৪৫ লিটার তেল, মালিককে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টং পাড়ায় জেলা প্রশাসন অভিযান চালিয়ে সুজন নামের এক ব্যক্তির বসতবাড়ির টয়লেট থেকে ১৪৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে এই অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান।


বিজ্ঞাপন


অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিলিম ইউনিয়নের টং পাড়া এলাকায় অবস্থিত মের্সাস রাবেয়া ফিলিং স্টেশনের সামনের বাড়িতে অভিযান চালায় জেলা প্রসাশনের একটি টিম। এই সময় বাড়ির টয়লেটের  ভিতরে তিনটি ড্যামে মজুদ রাখা ১৪৫ লিটার ডিজেল জব্দ করে প্রশাসন। এই সময় জব্দ করা ডিজেল ৯৬ টাকা ৩৯ পয়সায় হারে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় সাধারন ক্রেতাদের মাঝে বিক্রি করা হয় এবং অবৈধ মজুদের অভিযোগে বাড়ির মালিক সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর