বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় ৩৫০০ লিটার ডিজেল জব্দ

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় ৩৫০০ লিটার ডিজেল জব্দ
দোকানে মজুদ ডিজেল।

নেত্রকোনার সদর উপজেলার হাটখলা বাজারে এক দোকানে অবৈধভাবে মজুত করা প্রায় ৩৫০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় জেলা সদরের মৌগাতি ইউনিয়নের হাটখলা বাজারে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ নামে একটি দোকানে অভিযান চালায় প্রশাসন। সেখানে অবৈধভাবে মজুত করা প্রায় ৩ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন। এ সময় দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসয়ী হলেন, মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের মালিক জহিরুল হক বকুল।

আরও পড়ুন

মোংলায় অবৈধভাবে মজুদ ১২ হাজার ৬১৩ লিটার তেলের সন্ধান

জব্দ করা ডিজেল স্থানীয় দুজন ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রেখে নিকটস্থ ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ জনগণের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে যাতে কেউ ফায়দা নিতে না পারে সেজন্য প্রত্যেক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর