মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

মাগুরায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৭:৪৯ এএম

শেয়ার করুন:

মাগুরায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক আটক
মাগুরায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক আটক

মাগুরার শ্রীপুর উপজেলায় র‍্যাবের বিশেষ অভিযানে আলম খান (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার খামারপাড়া এলাকার রোকন মোড়ে মনোজিতের ওয়ার্কশপে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।


বিজ্ঞাপন


 

র‍্যাবের এএসপি মো. আনোয়ার হোসেন জানান, অবৈধ অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর