মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

ইউটিউব দেখে শুরু গাঁজার চাষ, অভিযানে আটক যুবক

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৭:১২ এএম

শেয়ার করুন:

ইউটিউব দেখে শুরু গাঁজার চাষ, অভিযানে আটক যুবক
ইউটিউব দেখে শুরু গাঁজার চাষ, অভিযানে আটক যুবক

চাঁদপুরের ফরিদগঞ্জে ইউটিউব দেখে গাঁজা চাষ করছিলেন বিল্লাল হোসেন (৪০) নামে এক যুবক। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ।  

সোমবার (৩০ মার্চ) ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন এ তথ্য জানান।


বিজ্ঞাপন


আটক বিল্লাল হোসেন (৪০) উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

ফরিদগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বিল্লালের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার মালিকানাধীন জমি থেকে চাষাবাদ করা অন্তত ২৫টি পরিণত গাঁজা গাছ উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক উৎপাদনের অভিযোগে বিল্লালকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিল্লাল হোসেন উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, মূলত ইউটিউবে ভিডিও দেখেই তিনি গাঁজা চাষে উৎসাহিত হয়েছিলেন। নিজের প্রায় ৮-১০ হাত জায়গায় তিনি এই গাছগুলো রোপণ করেন।

 

ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, উদ্ধার করা গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে। একইসঙ্গে আটক বিল্লাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। 

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর