সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

জামালপুরে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ৩১ নেতাকর্মী কারাগারে

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

জামালপুরে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ৩১ নেতাকর্মী কারাগারে

জামালপুরের মাদারগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৩১ নেতা-কর্মীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর জেলা জজ আদালতের চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার শুনানি শেষে এ আদেশ দেন।


বিজ্ঞাপন


এরমধ্যে মাদারগঞ্জ উপজেলার চার মামলায় ২৭ জন ও বকশিগঞ্জ উপজেলার ৪ জন নেতা-কর্মী রয়েছেন।

কারাগারে যাওয়া নেতা-কর্মীরা হলেন, জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না, শহিদুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হজরত আলী হিলারি ও শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়ামসহ ৩১ জন।

আরও পড়ুন

কুষ্টিয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিবেশীকে হত্যা, ৪ জনের যাবজ্জীবন

আদালত সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর মাদারগঞ্জ উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান সাকু ও আব্দুল্লাহ আল মামুনের দায়ের করা দুটি মামলা ও পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা আরও একটি মামলাসহ মোট চারটি মামলায় মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালসহ ২৭ জন নেতা-কর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।


বিজ্ঞাপন


আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে, বকশিগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মী আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ৩১ নেতাকর্মীর জামিন নাকচের বিষয়টি নিশ্চিত করলেন কোর্ট ইন্সপেক্টর মো. আবুল হোসেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর