সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

নদীতে নিখোঁজের তিন দিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৩:০৬ পিএম

শেয়ার করুন:

নদীতে নিখোঁজের তিন দিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
নিহত মাদরাসা ছাত্র মো. আলিফ (১৫)।

ঝালকাঠির গাবখান নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তিনদিন পর মাদরাসা ছাত্র মো. আলিফের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

শ্রীমঙ্গলে নিখোঁজের ২ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

পরিবারের সদস্যরা জানান, হবিগঞ্জের একটি মাদরাসার আলিম শ্রেণির ছাত্র আলিফ ঈদের পাঁচদিন আগে ঝালকাঠিতে তার নানা বাড়িতে বেড়াতে আসে। গত শনিবার দুপুরে ছোট ভাই ও খালাতো ভাইয়ের সঙ্গে গাবখান নদীতে গোসল করতে নামে সে। এ সময় সে সাঁতার না জানায় পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তখন তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে তিনদিন পর নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর