মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইসাছড়া খাসিয়া পুঞ্জিতে অনন্ত দেব নামে এক খাসিয়ার সহস্রাধিক পান গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের ইসাছড়া খাসিয়া পুঞ্জিতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ক্ষতিগ্রস্ত অনন্ত দেব জানান, শনিবার রাতে দুর্বৃত্তরা তার প্রায় এক হাজার পান গাছ কেটে ফেলে। রোববার (২৯ মার্চ) সকালে বাগানে গিয়ে তিনি দেখতে পান, অধিকাংশ পান গাছ মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে।
তিনি বলেন, পান চাষই ছিল আমার একমাত্র জীবিকার মাধ্যম। আমাদের সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছি না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সিলভেস্টার পাঠাং বলেন, রাতে দুর্বৃত্তরা অনন্ত দেবের প্রায় এক হাজার পান গাছ কেটে দিয়েছে। এতে তিনি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস

