শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

চিত্রা নদীতে ডুবে নিখোঁজ ২ শিশুর একজনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

চিত্রা নদীতে ডুবে নিখোঁজ ২ শিশুর একজনের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে আরিয়া (৭) ও রাফিয়া (৮) নামে দুই শিশু নিখোঁজ হয়। তাদের মধ্যে শিশু রাফিয়ার মরদেহ উদ্ধার করা হলেও আরিয়া নিখোঁজ রয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরের দিকে মহিষখোলা গ্রামে বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে একপর্যায়ে তারা পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়।


বিজ্ঞাপন


আরিয়া মহিষখোলা গ্রামেত প্রবাসী আবদুল্লাহ শেখের মেয়ে ও রাফিয়া একই গ্রামের এনায়েত শেখের মেয়ে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে আরিয়া ও রাফিয়া নিজ নিজ বাড়ি থেকে গোসলের উদ্দেশ্যে পাশের চিত্রা নদীতে গিয়ে গোসলে নামে। অনেক সময় অতিবাহিত হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে পার্শ্ববর্তী যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে অপর শিশু আরিয়ার খোঁজে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ আরিয়ার কোনো সন্ধান পাওয়া যায় নাই।

আরও পড়ুন

মাদারীপুরে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। কালিয়ায় কোনো ডুবুরি দল না থাকায় খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল সন্ধ্যায় খুলনা থেকে রওয়ানা হয়েছেন। তারা রাতে এসে নড়াইলে পৌঁছাবেন আগামীকাল রোববার (২৯ মার্চ) সকালে তারা উদ্ধার অভিযান শুরু করবেন।


বিজ্ঞাপন


কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, গোসল করতে নেমে চিত্রা নদীতে দুই শিশু নিখোঁজের বিষয়ে অবগত হয়েছেন। এর মধ্যে একজন উদ্ধার হলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত আরেকজন উদ্ধার হয়নি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর