রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

ছাত্রদল নেতার ওপর হামলা: জামায়াতকে জড়ানোর অভিযোগ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

ছাত্রদল নেতার ওপর হামলা: জামায়াতকে জড়ানোর অভিযোগ
শুক্তাগড় ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মো. আব্দুল আলীম লিখিত বক্তব্য দিচ্ছেন।।

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদল সভাপতি জান্নাতুল ফেরদৌস রিপনের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়ানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় জামায়াত নেতারা এ ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ হিসেবে উল্লেখ করেছেন।

রোববার (২৯ মার্চ) বিকেল ৪টায় রাজাপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শুক্তাগড় ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মো. আব্দুল আলীম লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, গত ২৪ মার্চ রাতে একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে ওই হামলার ঘটনা ঘটে। কিন্তু বিএনপির একটি স্বার্থান্বেষী মহল বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং পরিকল্পিতভাবে জামায়াত ও উপজেলা আমির মাওলানা কবির হোসেনকে জড়ানোর অপপ্রচার চালাচ্ছে।

আরও পড়ুন

প্রতিবেশীকে দা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ কুবির কর্মচারীর বিরুদ্ধে

হাফেজ আব্দুল আলীম দাবি করেন, ঘটনার সময় তিনি, উপজেলা আমির ও এক ইউনিয়ন নেতা অসুস্থ এক কর্মীকে দেখতে হাসপাতালে অবস্থান করছিলেন। সিসিটিভি ফুটেজের মাধ্যমে এ তথ্য প্রমাণ করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি শুক্তাগড়সহ আশপাশের এলাকায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শূরা সদস্য ডা. হেমায়েত উদ্দীন, উপজেলা নায়েবে আমির মাস্টার ইউসুফ আলী, সদর ইউনিয়ন আমির মাওলানা আইয়ুব আলী, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাস্টার ফারুখ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর