রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

প্রতিবেশীকে দা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ কুবির কর্মচারীর বিরুদ্ধে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

প্রতিবেশীকে দা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ কুবির কর্মচারীর বিরুদ্ধে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক কর্মচারীর বিরুদ্ধে প্রতিবেশীর ওপর হামলা ও দেশীয় অস্ত্র (দা) দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম আব্দুল কাদের তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের কম্পিউটার অপারেটর।

কুমিল্লার চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর গ্রামে গত ২৬ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ভুক্তভোগী মো. ইসমাইল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে কাদের হামলা চালিয়েছে জানা গেছে। হামলায় ইসমাইল শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনার একটি ভিড়িও ফুটেজ প্রতিবেদকের কাছে এসেছে। এ বিষয়ে ইসমাইল নিরাপত্তা চেয়ে চান্দিনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

‎খোঁজ নিয়ে জানা গেছে, মো. ইসমাইল হোসেন একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। আব্দুল কাদের তার প্রতিবেশী। তার সাথে আব্দুল কাদেরের জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধের জেরে কাদের চলাচলের পথে একটি বেড়া দিয়ে সিমানা দেন।

‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইসমাইল বাড়িতে এসে দিতে নিষেধ করলে কাদের অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করেন। ইসমাইল এমন আচরণের প্রতিবাদ করলে আব্দুল কাদের ক্ষিপ্ত হয়ে তাকে মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। মারধরের একপর্যায়ে কাদের একটি দা নিয়ে তাকে মারতে যান। এসময় ইসমাইলের চিৎকার শুনে প্রতিবেশী ও আশপাশের লোকজন এসে কাদেরকে ধরে ফেলেন।

‎প্রতিবেদকের হাতে আসা ভিড়িও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, আব্দুল কাদের একটি দা হাতে ইসমাইলকে বারবার মারতে তেড়ে যাচ্ছেন এবং কয়েকজন নারী ও একজন বৃদ্ধ তাকে বাধা দিচ্ছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

লরি থেকে তেল চুরির অভিযোগে তিনজনের কারাদণ্ড

‎এই বিষয়ে ভুক্তভোগী মো. ইসমাইল হোসেন বলেন, জমি নিয়ে, মানুষের চলার পথ বন্ধ করে রেখেছিল কাদের। যখন সে গালাগালি করছিল তখন প্রতিবাদ করতে গিয়ে আমি হামলার শিকার হই। দা দিয়ে আমাকে কোপাতে আসে। প্রতিবেশীরা না থাকলে আজকে আমি হত্যার শিকার হতাম।

‎অভিযোগের বিষয়ে আব্দুল কাদেরের সাথে মুঠ ফোনে যোগাযোগ করা হয়। “তিনি প্রতিবেদককে বলেন, ইসমাইল আমাকে আগে হামলা করছে, তাই আমি মাথা গরম থেকে দা হাতে নিয়ে ফেলছি।”

‎তার অভিযোগের সত্যতা জানতে হামলার কোনো প্রমাণ খুঁজলে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিক্যাল প্রেসক্রিপশন দেখান। ওই প্রেসক্রিপশনের তারিখ অনুযায়ী ঘটনার পরের দিন এটি নেওয়া হয়।

‎এই বিষয়ে চান্দিনা থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও তদন্ত কর্মকর্তা লক্ষণ দাশ বলেন, আমরা অফিসারসহ বেশ কয়েকবার দুই পক্ষের সাথে বসছি। এই ঘটনার বাদী (মো. ইসমাইল হোসেন) সমঝোতা করতে রাজি না। তিনি মামলা করতে চান। এই ক্ষেত্রে মামলা করলে আইনে মোতাবেক ব্যবস্থা নেব।

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আব্দুল কাদের ২০২১ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ নির্বাচনে আওয়ামী প্যানেল থেকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেন। এবং ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট চান। এছাড়াও ওই বছরই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ। 

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর