রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ
অভিযুক্ত যুবদল নেতা সোহেল রানা।

নেত্রকোনার মদনে সোহেল রানা নামের এক যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে।

ঘটনায় দীপ্ত আদিত্য আদিত্য নামে এক ভুক্তভোগী যুবক মদন থানায় লিখিত অভিযোগটি দায়ের করেছেন।


বিজ্ঞাপন


আজ শনিবার মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসনাত জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত সোহেল রানা মদন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কাইটাইল ইউনিয়নের হাজরাগাতী গ্রামের মো. আলতু মিয়ার ছেলে। আর ভুক্তভোগী যুবক দীপ্ত আদিত্য একই গ্রামের বাসিন্দা।

লিখিত অভিযোগ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, দীপ্ত আদিত্য তার ব্যবহৃত হিরো থ্রিলার মোটরসাইকেলটি প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ গোয়াল ঘরে রাখেন। পরদিন দুপুরে গোয়াল ঘরের তালা ভাঙা দেখতে পান এবং ভেতরে গিয়ে দেখেন মোটরসাইকেলটি নাই। পরে বসতঘরের সামনে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আদিত্য দেখতে পান- যুবদল নেতা সোহেল রানা বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তার গোয়াল ঘরের সামনে ঘোরাঘুরি করছেন। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দীপ্ত আদিত্য মদন থানায় সোহেল রানার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন

বরগুনায় অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

এ ব্যাপারে ভুক্তভোগী দীপ্ত আদিত্য বলেন, আমার মোটরসাইকেলটি চুরি হওয়ার পর সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করেছি। গভীর রাতে আমার গোয়াল ঘরের সামনে সোহেল রানাকে ঘুরাঘুরি করতে দেখা গেছে। কোনো রকম শব্দ হলেই তাকে চোরের মতো দৌড়তে দেখা গেছে। কিছুক্ষণের মধ্যে লোডশেডিং হলে ক্যামেরা ওপরের দিকে তুলে মোটরসাইকেল চুরি করে। বিষয়টি নিশ্চিত হয়েই থানায় অভিযোগ দিয়েছি।

জানতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা সুহেল রানা বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে শুনেছি। বিষয়টি সমাধানের জন্য নেতাকর্মীদের নিয়ে ওসি সাহের সাথে কথা হয়েছে। সিসিটিভি ফুটেজে যে লোকটি দেখা গেছে সেটা আমি নই। মিথ্যা অভিযোগে আমাকে ফাঁসানো হচ্ছে।

 এ বিষয়ে মদন থানার ওসি হাসনাত জামান বলেন, মোটরসাইকেল চুরির একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর