রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

বরগুনায় অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

বরগুনায় অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটে বরগুনা সদর থানা এলাকার ঢলুয়া কড়ইতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশ এর বরগুনা জেলা গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢলুয়া কড়ইতলা হাজি বাড়ির সামনে বরগুনা-পরীরখাল সড়ক থেকে মো. রিয়াজুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৭ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৫১ হাজার টাকা।

অভিযানটি পরিচালিত হয় বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ইন-খুদা-এর দিকনির্দেশনায়। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ডিবির একটি টিম এ অভিযান চালায়।

আরও পড়ুন

কলমাকান্দায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ডাম্পট্রাক চালকের কারাদণ্ড

গ্রেফতার মো. রিয়াজুল ইসলাম বরগুনা জেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা। প্রাথমিক যাচাইয়ে তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদকসংক্রান্ত মামলা থাকার তথ্য পাওয়া গেছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একজন সক্রিয় মাদক কারবারিকে আটক করা হয়েছে। বরগুনা জেলাকে মাদকমুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরগুনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর