বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মোংলায় অবৈধভাবে মজুদ ১২ হাজার ৬১৩ লিটার তেলের সন্ধান

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

মোংলায় অবৈধভাবে মজুদ ১২ হাজার ৬১৩ লিটার তেলের সন্ধান

বাগেরহাটের মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মধুদের সন্ধান পায় যৌথ বাহিনী।

রোববার (২৯ মার্চ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন রাত ১টার দিকে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই এবং বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে একটি যৌথ অভিযান চালানো হয়।

আরও পড়ুন

জয়পুরহাটে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া তেল না দেওয়ার সিদ্ধান্ত

অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির তিনটি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ করা হয় এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এতে দেখা যায়, প্রায় ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল অবৈধভাবে অতিরিক্ত মজুদ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা।

 অবৈধ মজুদ করা তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর