বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাজীপুরে ৩ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১০:৩৫ এএম

শেয়ার করুন:

গাজীপুরে ৩ হাজার লিটার ডিজেল মজুদ, ব্যবসায়ীর জরিমানা

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুত করে রাখার অপরাধে আবুল হোসেন নামে এক তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় মেসার্স এম এস ফিলিং স্টেশন সংলগ্ন বাবর আলী মার্কেটে এ অভিযান পরিচালিত হয়েছে।

1c0638df-ed23-4cc0-899f-c5aeed6ab333

দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন ( ৬৫) কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকার মো.সালামত উল্লাহের ছেলে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করা হয়েছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই হাজার ৮৭০ লিটার ডিজেল মজুতের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা তেল নায্যমূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর