নরসিংদী শহরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) সকালে নরসিংদী শহরের বিলাসদী জিরো পয়েন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ওই যুবক নরসিংদী সদরের বিলাসদী জিরো পয়েন্ট এলাকায় রেললাইন পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে কেউ নিহতের পরিচয় জানাতে পারেনি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি পিবিআই নরসিংদীকে জানানো হলে তারা নিহতের পরিচয় শনাক্তে কাজ শুরু করে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

