শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

নরসিংদীতে ২ হাসপাতালে অভিযান, সীলগালা ও জরিমানা

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে ২ হাসপাতালে অভিযান, সীলগালা ও জরিমানা

নরসিংদীতে দুটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে একটি সিলগালা এবং অপরটিকে ১ লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই দুই হাসপাতালের মধ্যে একটির অনুমোদন না থাকায় সিলগালা করে দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের তরোয়া এলাকার নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতাল এবং নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতাল ২০১৮ সালের পর থেকে তাদের লাইসেন্স নবায়ন পায়নি। এছাড়া হাসপাতালে ডিউটিরত কোনো ডাক্তার, প্যাথলজিস্ট ও টেকনিশিয়ান পাওয়া যায়নি এবং হাসপাতালের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাত দিনের মধ্যে সব অনিয়ম সংশোধন করে কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেন। এর পরে নরসিংদী ল্যাব এইড জেনারেল (প্রাই.) হাসপাতালে অভিযান চালালে সেখানে কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়। সেখানে দেখা যায়, হাসপাতালটির লাইসেন্স নবায়ন নেই এবং ল্যাব পরিচালনারও কোনো অনুমোদন নেই। এছাড়া অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন ও পরিচালনার অনুপযুক্ত অবস্থায় ছিল। লেবার রুমে অক্সিজেন সিলিন্ডার না থাকা এবং বেড অকেজো থাকার মতো গুরুতর অনিয়মও ধরা পড়ে। এসব কারণে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয় এবং ল্যাব রুমের বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, বেসরকারি স্বাস্থ্যকাতে যে অনিয়ম রয়েছে তার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর