বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাড়িতে পেট্রোল মজুত রেখে বেশি দামে বিক্রির অভিযোগে জরিমানা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

বাড়িতে পেট্রোল মজুত রেখে বেশি দামে বিক্রির অভিযোগে জরিমানা
বাড়িতে পেট্রোল মজুত রেখে বেশি দামে বিক্রির অভিযোগে জরিমানা

রংপুরের গংগাচড়ায় বাড়িতে পেট্রোল অবৈধভাবে মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তার। এর আগে শনিবার (২৮ মার্চ) উপজেলার বেতগাড়ি, আলমবিদিতর ও বড়বিল ইউনিয়নের বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের ‘সবুজ স্টোর’-এর মালিক প্লাস্টিকের ড্রামে পেট্রোল মজুত করে নিজ বাসায় লুকিয়ে রাখতেন। পরে সংকটকে কাজে লাগিয়ে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মোটরসাইকেল চালকদের কাছে বিক্রি করতেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ মার্চ) অভিযান চালিয়ে তার বাসা থেকে মজুত করা জ্বালানি তেল জব্দ করে প্রশাসন। এ ঘটনায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানসহ একটি মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জেসমিন আক্তার বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর