শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

মাদারীপুরে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার
মাইক্রোবাস চালক আরিফ শেখ ও মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী রুমি বেগম।

মাদারীপুরের রাজৈরে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গ্রামের নিজ ঘর থেকে রুমি বেগম নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে একই উপজেলার খালিয়া গ্রামের বাড়ির উঠানের গাছে ঝুলন্ত অবস্থায় মাইক্রোবাস চালক আরিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

নেশার টাকা জোগাতে বন্ধুকে গলাকেটে হত্যা, গ্রেফতার ৩

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। রিপোর্ট পেয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুব উদ্দিন আহমেদ। নিহত আরিফ শেখ খালিয়া গ্রামের মৃত সাহেব আলী শেখের ছেলে।

এছাড়া নিহত রুমি বেগম গাংকান্দি শাখারপাড় গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী ও গোবিন্দপুর গ্রামের সোনামিয়া মাতুব্বরের মেয়ে। পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর