শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

টঙ্গী রেলওয়ে স্টেশনে দুই ছিনতাইকারী গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৯:১৯ পিএম

শেয়ার করুন:

টঙ্গী রেলওয়ে স্টেশনে দুই ছিনতাইকারী গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযানে দুজন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। তারা হলেন- শাকিল (২৫) ও মোশাররফ ওরফে মুসা (২৮)। ছিনতাইকৃত একটি ভেনিটি ব্যাগ এবং দুটি মোবাইলসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) সকালে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা পুলিশকে জানায়, দুজন দীর্ঘদিন ধরে টঙ্গী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় চুরি ও ছিনতাই করে আসছিল।

থানা পুলিশ জানিয়েছে, শাকিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১১টি মামলা এবং মোশাররফের বিরুদ্ধে চারটি মামলা বিচারাধীন আছে।

দুজনের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় আজ শুক্রবারও একটি মামলা হয়েছে।

এমআইকে/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর