শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

রংপুরে শেখ মুজিবের ভাষণ প্রচারের অভিযোগে আটক ১

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১১:৫১ এএম

শেয়ার করুন:

রংপুরে শেখ মুজিবের ভাষণ প্রচারের অভিযোগে আটক ১

রংপুরের পীরগাছা উপজেলায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচারকে কেন্দ্র করে উদয় সরকার (৩৬) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনাটি ঘটে। ‎আটক উদয় সরকার অত্র উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম (যুগীপাড়া) এলাকার মৃত সুশীল চন্দ্র সরকারের ছেলে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে শেখ মুজিবের ভাষণ প্রচার শুরু করেন উদয় সরকার। এতে অনুষ্ঠানস্থলে উপস্থিত কিছু মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে পীরগাছা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

আরও পড়ুন

বরিশালে ভুয়া ডায়াগনস্টিক দালাল আটক, ছয় মাসের কারাদণ্ড

এদিকে ঘটনাটি ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এলাকায়। তবে, ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

‎এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে উদয় নামে এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর