শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

বরিশালে ভুয়া ডায়াগনস্টিক দালাল আটক, ছয় মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১১:৩০ এএম

শেয়ার করুন:

বরিশালে ভুয়া ডায়াগনস্টিক দালাল আটক, ছয় মাসের কারাদণ্ড
ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের দালাল মাসুম হাওলাদার।

বরিশাল নগরীতে আটক ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের দালাল মাসুম হাওলাদারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে তাকে নগরীর সদর রোড থেকে আটকের পর পুলিশ মেট্রোপলিটন আদালতে হাজির করলে তাকে এ সাজা দেন বিচারক।


বিজ্ঞাপন


বরিশাল কোতয়ালী মডেল থানা সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ, লঞ্চঘাট ও রূপাতলী বাসস্ট্যান্ডে সকাল থেকে রাত পর্যন্ত ওত পেতে থাকে প্রায় অর্ধশত দালাল চক্রর সদস্য। যারা বিভিন্ন এলাকা থেকে অসুস্থ মানুষ ডাক্তার দেখানোর উদ্দেশে নগরীতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাদের মিথ্যা তথ্য দিয়ে ভুল বুঝিয়ে পাকড়াও করে। এই চক্রে রয়েছে রিকশা ও অটোচালকরাও। তারা ওইসব যাত্রীদের ডাক্তারের কাছে নিয়ে আসার নাম করে সদর রোডে অবস্থানকারী ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের দালালদের হাতে তুলে দেয়। বিনিময় নিয়ে যায় মোটা অঙ্কের কমিশন। আর ডায়াগনস্টিকগুলো ভুয়া টেস্টের মাধ্যমে গ্রামের সহজ সরল রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিঃস্ব করে ফেলে।

আরও পড়ুন

শেবাচিম হাসপাতালে অগ্নিকাণ্ড: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

এরকমই বৃহস্পতিবার সদর রোডস্থ বিবির পুকুর পাড়ে সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিকের দালাল মাসুম হাওলাদারকে রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগে স্থানীয়রা আটক করে। পরে খবর পেয়ে কোতয়ালী থানার এসআই রুহুল আমিন তাকে আটক করে থানায় নিয়ে যান। পরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে সামারি ট্রায়ালে বিচারক দালাল মাসুমকে ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। দালাল আটকের ঘটনায় সাক্ষী হিসেবে গ্রহণকারী এক ব্যক্তিও আরেক ডায়াগনস্টিকের দালাল বলে জানায় থানার একটি সূত্র।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর