শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ঘিরে চাঞ্চল্য

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৯:০৬ এএম

শেয়ার করুন:

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ঘিরে চাঞ্চল্য

মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বরগুনা শহরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় ১৯ মাস পর সংগঠনটির এমন উপস্থিতির দাবি ঘিরে জনমনে উদ্বেগ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফাহাদ হাসান তানিম তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, তার নেতৃত্বে একদল নেতাকর্মী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে সিদ্দিক স্মৃতিমঞ্চ সংলগ্ন সড়ক ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করে।


বিজ্ঞাপন


fadb701c-94b2-4291-97eb-f4599b941d61

তবে মিছিলটি স্বাধীনতা দিবসের দিনের বলে যে দাবি করা হচ্ছে, তা নাকচ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, ভিডিওটি সাম্প্রতিক হলেও সেটি স্বাধীনতা দিবসের দিনের নয়।

আরও পড়ুন

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: আটক ১

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলিম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, সেটি স্বাধীনতা দিবসের দিনের নয়। ভিডিওটি দু-একদিন আগে ধারণ করা হয়েছে। আজকের দিনের বলে এটি প্রচার করা হচ্ছে।


বিজ্ঞাপন


এদিকে হঠাৎ করে নিষিদ্ধ সংগঠনের এমন মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ায় শহরজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এর আগে গত ২২ মার্চ বরগুনার বেতাগী উপজেলার সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্যান্ডেল সাজিয়ে সংগঠনটির উদ্যোগে প্রকাশ্যে ঈদ পুনর্মিলনী আয়োজনের অভিযোগ ওঠে, যা নিয়েও স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর