শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

মাদারীপুরে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৭:৫০ এএম

শেয়ার করুন:

মাদারীপুরে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

মাদারীপুরে ফল ব্যবসায়ী জাকির শেখের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালিত হয়।


বিজ্ঞাপন


এই সময় বক্তারা ফল ব্যবসায়ী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। মহাসড়ক অবরোধের কারণে উভয় পাশে দীর্ঘ যানজনের সৃষ্টি হয়। পরে রাজৈর থানা পুলিশ এসে অবরোধ সরিয়ে নিলে, যান চলাচল স্বাভাবিক হয়।

0cb57bc0-c6af-4a6b-a77a-b938574c2320

স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মধ্যপাড়া এলাকার রাসেল ব্যাপারীর বসতঘরে সম্প্রতি চুরি হয়। এই ঘটনায় থানায় লিখিত দেন ভুক্তভোগী। মঙ্গলবার সকালে একই এলাকার মজিদ খানের পরিবারের সঙ্গে সালিশ-বৈঠকের আয়োজন করেন এলাকার মাদবররা। সেখানে পরিকল্পিতভাবে রাসেলকে কুপিয়ে আহত করা হয়। বাধা দেওয়ায় নারীসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রতিপক্ষ। পরে ফের সালিশির কথা বলে রাসেলের শ্বশুরকে খবর দিয়ে জামাইয়ের বাড়িতে আনা হয়। একপর্যায়ে ফল ব্যবসায়ী জাকির শেখ ঘটনাস্থলে গেলে তাকেও কুপিয়ে জখম করে মজিদ খান ও তার ছেলেসহ সমর্থকরা। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জাকিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

086ffc85-35e2-42a1-98da-21e9bc1e7aa5


বিজ্ঞাপন


আরও পড়ুন

বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ: ছাত্রদল নেতার মোটরসাইকেল বহরে অগ্নিসংযোগ 

ঘটনার পর অভিযুক্তদের তিনটি বসতঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস।

086ffc85-35e2-42a1-98da-21e9bc1e7aa5

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাজৈর থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার ১ নং আসামি ইলিয়াস খানসহ ৪ জনকে বুধবার রাতে গাজীপুর ও মুন্সীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুবউদ্দিন জানান, ফল ব্যবসায়ী হত্যাকাণ্ডের জড়িতদের ধরতে পুলিশ ও বিভিন্ন ইউনিটের অভিযান চলমান রয়েছে। এলাকায়ও পুলিশের টহল বাড়ানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর