বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ঢাকা

চট্টলা এক্সপ্রেসের বগির আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৮:৪১ এএম

শেয়ার করুন:

চট্টলা এক্সপ্রেসের বগির আগুন নিয়ন্ত্রণে
আগুনে পুড়ছে রেলের ইঞ্জিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার ও শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিস জানায়, ট্রেনটির পাওয়ার কার ও তার সঙ্গে লাগায় শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রতিনিধি/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর