বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

গাজীপুরে পোশাক কারখানার আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০৭:০৩ এএম

শেয়ার করুন:

agun
গাজীপুর পোশাক কারখানায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ছবি- সংগৃহীত

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পোশাক কারখানায় লাগা আগুন। বুধবার (১৮ মার্চ) রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রাত ৯টার দিকে নাওজোর এলাকার ড্রেস ইন স্টাইল লিমিটেড নামের ওই পোশাক কারখানার নিচতলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তিনতলা ভবনের বিভিন্ন অংশে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই কারখানার নিরাপত্তা কর্মী ও আশপাশের লোকজন আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালান। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি এবং গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। টানা দুই ঘণ্টার প্রচেষ্টার পর রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানার নৈশপ্রহরী দীন ইসলাম বলেন, বিকেলে কারখানায় ঈদের ছুটি দেওয়া হয়। শুধু  নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছিল। হঠাৎ রাত ৯টার দিকে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে এগিয়ে গিয়ে আগুন দেখে অন্যদের খবর দিই।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুনের খবর পেয়ে ৫ ইউনিট সেখানে কাজ শুরু করে। আগুনে মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমান জানা যায়নি।


বিজ্ঞাপন


এএইচ

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর