বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

মাগুরায় এমপির অভিযোগ বক্সে ৬ অভিযোগ

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৭:১৮ এএম

শেয়ার করুন:

মাগুরায় এমপির অভিযোগ বক্সে ৬ অভিযোগ

মাগুরায় সংসদ সদস্যের দেওয়া অভিযোগ বক্সে পাওয়া গেল ৬টি অভিযোগ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মাগুরা জেলা প্রশাসকের মূল ফটকের সামনে স্থাপিত অভিযোগ বক্সটি খোলেন মনোয়ার হোসেন খান। এ বক্সে সাধারণ মানুষের দেওয়া ৬টি অভিযোগ পাওয়া যায়।


বিজ্ঞাপন


মাগুরার সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানের জন্য জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ১১টি অভিযোগ বক্স স্থাপন করেছিলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

আরও পড়ুন

মাগুরায় ১৬০০ টাকার জুতা ৩৫০০ টাকায় বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, সাধারণ মানুষের এমন অনেক সমস্যা আছে যেগুলো মানুষ প্রকাশ্যে বলতে পারে না। সেই অভিযোগগুলো সমাধানের জন্য মানুষ লিখিতভাবে অভিযোগ বক্সে দিতে পারে। তাহলে আমরা সে অভিযোগগুলো পর্যালোচনা করে তার সমস্যা সমাধানের জন্য জোর চেষ্টা চালাব। আমরা মাগুরার আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে জেলার উন্নয়ন করতে চাই। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে স্থাপিত অভিযোগ বক্স থেকে পাওয়া অভিযোগগুলো নিয়ে আলোচনা করে যথাযথভাবে সমাধান করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর